দরপতনের শীর্ষে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৮-০৯-২০ ১৬:৪৪:৩২
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার টপটেন লুজারের বা দর কমার শীর্ষে উঠে এসেছে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ার দর ৯০ পয়সা বা ৫.৮৮ শতাংশ কমেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৪ টাকা ৪০ পয়সা বেচাকেনা হয়েছে। ৩৭৭ বারে কোম্পানির ৭ লাখ ১২ হাজার শেয়ার লেনদেন হয়। যার বাজার মূল্য ছিল ১ কোটি ১ লাখ টাকা।
লুজারের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে সায়হাম টেক্সটাইল মিলস লিমিটেড। কোম্পানিটির শেয়ার আগের দিনের চেয়ে ৮.২৫ শতাংশ বা ৩ টাকা ২০ পয়সা কমেছে। কোম্পানির শেয়ার সর্বশেষ ৩৫ টাকা ৬০ পয়সায় বেচাকেনা হয়েছে। ৭১৪ বারে কোম্পানির ২১ লাখ ৯৫ হাজার ৩৮৯টি শেয়ার লেনদেন হয়। যার বাজার মূল্য ছিল ৭ কোটি ৮৯ লাখ টাকা।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- গ্লোবাল ইন্স্যুরেন্স, গোল্ডেন সন, ফাইন ফুডস, ইউনাইটেড এয়ারওয়েজ, জুট স্পিনার্স, এল.আর গ্লোবাল মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, প্যাসিফিক ডেনিমস ও শ্যামপুর সুগার মিলস লিমিটেড।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













