২ কোম্পানি স্পট মার্কেটে যাচ্ছে কাল

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৮-০৯-২৩ ১২:২৪:৫৬


পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি আগামীকাল  ২৪ সেপ্টেম্বর, সোমবার  স্পট মার্কেট যাচ্ছে। লেনদেন চলবে আগামী ২৫ সেপ্টেম্বর, মঙ্গলবার পর্যন্ত।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- ইনটেক লিমিটেড ও রূপালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

এই কোম্পানিগুলোর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৬ সেপ্টেম্বর।

আর রেকর্ড ডেটের কারণে ওইদিন কোম্পানিগুলোর লেনদেন স্থগিত রাখবে।