নর্দার্ণ জুটের ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৮-০৯-২৪ ১১:১৯:৩৯


পুঁজিবাজারে তালিকাভুক্ত  নর্দার্ণ জুট অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড শেয়ার হোল্ডারদের জন্য  ‘নো ডিভিডেন্ড ‘ঘোষণা করেছে।  ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, ৩০ জুন, ২০১৮ সালের সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে  ‘নো ডিভিডেন্ড ‘ঘোষণা করেছে কোম্পানির পর্ষদ। আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১৭ টাকা  ১৫ পয়সা এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) ৫৭ টাকা  ০৪ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী  ৪ নভেম্বর  অনুষ্ঠিত হবে। লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ১৪  অক্টোবর নির্ধারণ করা হয়েছে।