দরপতনের শীর্ষে ইনটেক

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৮-০৯-২৪ ১৬:৫৫:০০


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার টপটেন লুজারের বা দর কমার শীর্ষে রয়েছে ইনটেক লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ার দর ৬ টাকা  বা ৯.৯২ শতাংশ কমেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৫৪ টাকা ৫০  পয়সা বেচাকেনা হয়েছে। এক হাজার ৯৫৮ বারে কোম্পানির ১৫ লাখ ৫১ হাজার শেয়ার লেনদেন হয়। যার বাজার মূল্য ছিল ৮ কোটি ৬৮ লাখ টাকা।

লুজারের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে জনতা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। কোম্পানিটির শেয়ার আগের দিনের চেয়ে  ১ টাকা ১০ পয়সা বা ৭.৩৩ শতাংশ কমেছে। কোম্পানির শেয়ার সর্বশেষ ১৩ টাকা  ৯০ পয়সায় বেচাকেনা হয়েছে।  ১৪৮ বারে কোম্পানির  ১ লাখ ২৬ হাজার ৯৬৩টি শেয়ার লেনদেন হয়। যার বাজার মূল্য ছিল ১৭ লাখ টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ওয়াইম্যাক্স, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ, গ্লোবাল ইন্স্যুরেন্স, কেডিএস অ্যাক্সেসরিজ, ফাইন ফুডস, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, আল-হাজ টেক্সটাইল ও সোনারগা্ঁ টেক্সটাইল।