একমি ল্যাবের পর্ষদ সভা ২ অক্টোবর

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৮-০৯-২৫ ১০:৩৫:২৮


পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির সভা আগামী ২  অক্টোবর বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে,  সভায় কোম্পানির ৩০ জুন, ২০১৮  সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

উল্লেখ্য, কোম্পানিটি ২০১৭ সালে ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।