বিএসআরএম স্টীলের ডিভিডেন্ড ঘোষণা
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৮-০৯-২৫ ১৮:৫৮:১১
পুঁজিবাজারে তালিকাভুক্ত বিএসআরএম স্টীল লিমিটেড ৩০ জুন,২০১৮ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ স্টক ও ১০ শতাংশ ক্যাশ সহ মোট ২০ শতাংশ ডিভিডেন্ড দেওয়ার ঘোষণা করেছে। আজ অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচিত সময় কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫.২৭ টাকা। যা এর আগের বছর একই সময় ছিল ৪.৯৮ টাকা।
এছাড়া শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৩৭.৪৮ টাকা এবং শেয়ার প্রতি কার্যকরি নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ২.৯০ টাকা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩ ডিসেম্বর সকার সাড়ে ৯টায় স্মরণীকা কমিউনিটি সেন্টার, চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট ২১ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













