ক্যাপিটাল মেশিন কিনবে স্ট্যান্ডার্ড সিরামিক
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৮-০৯-২৫ ২১:১১:২০
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদ নতুন মেশিন কেনার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে কোম্পানির একটি নতুন মেশিন কিনবে। এই মেশিন কিনতে কোম্পানির ৪৫ লাখ টাকা খরচ হবে।
কোম্পানি সূত্র বলছে, এই মেশিন কেনার ফলে কোম্পানির উৎপাদন ক্ষমতা বাড়বে। পাশাপাশি কোম্পানির উৎপাদন খরচও কমবে।
কোম্পানিটির তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ,১৮) কোম্পানির শেয়ার প্রতি আয় ছিল ৭৮ পয়সা। গত বছরের একই সময়ে যা ছিল ৮৬ পয়সা।
এদিকে সর্বশেষ কোম্পানির ৯ মাসের (জুলাই,১৭-মার্চ’১৮) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৪ পয়সা। এর আগের বছর একই সময়ে লোকসান ছিল ১ টাকা ৫৮ পয়সা।
৩১ মার্চ শেষে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৪ টাকা ৫ পয়সা।
১৯৯৬ সালে তালিকাভুক্ত কোম্পানির মোট শেয়ারের ২৮.৫০ শতাংশই রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। বাকি শেয়ারের ৪.২৯ শতাংশ রয়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে, বিদেশি বিনিয়োগকারীদের কাছে রয়েছে দশমিক ০২ শতাংশ এবং ৬৭.১৯ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













