লভ্যাংশ পাঠিয়েছে সানলাইফ ইন্স্যুরেন্স
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৮-০৯-২৭ ১০:৫৫:০৫
বিমা খাতের কোম্পানি সানলাইফ ইন্স্যুরেন্স সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশ বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে।
সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আজ ২৭ সেপ্টেম্বর সিডিবিএলের মাধ্যমে লভ্যাংশের বোনাস শেয়ার বিও হিসাবে জমা হয়েছে।
উল্লেখ্য, ৩১ ডিসেম্বর, ২০১৭ সমাপ্ত হিসাব বছরে সানলাইফ ইন্স্যুরেন্স ২ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













