দরপতনের শীর্ষে খুলনা পাওয়ার

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৮-০৯-২৭ ১৬:৩৬:০৮


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার টপটেন লুজারের বা দর কমার শীর্ষে রয়েছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ার দর  ২ টাকা ২০ পয়সা বা ৯.০৯ শতাংশ কমেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২২ টাকা  বেচাকেনা হয়েছে। ৪০৬ বারে কোম্পানির ৩ লাখ ৮৭ হাজার ৭৪৫টি শেয়ার লেনদেন হয়। যার বাজার মূল্য ছিল  ৮৭ লাখ টাকা।

লুজারের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে আল-হাজ্ব টেক্সটাইল মিলস। আজ কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৩ টাকা ৮০ পয়সা বা ৬ দশমিক ২০ শতাংশ কমেছে। কোম্পানিটি সর্বশেষ ৫৭ টাকা ৫০ পয়সা বেচাকেনা হয়েছে। ৩৬৭ বারে কোম্পানির এক লাখ ৬  হাজার ১০৬টি শেয়ার লেনদেন হয়। যার বাজার মূল্য ছিল ৬২ লাখ টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- জনতা ইন্স্যুরেন্স, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, গ্লোবাল ইন্স্যুরেন্স, এশিয়া ইন্স্যুরেন্স, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, ন্যাশনাল হাউজিং ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ও খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড।