ওয়েফার ও টফি উৎপাদন করবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৮-০৯-২৭ ২০:০০:১২
পুঁজিবাজারে তালিকাভুক্ত অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লি: ওয়েফার ও টফি উৎপাদন করবে। এর জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপনে ১৩ কোটি ৬৮ লাখ ৭০ হাজার টাকা বিনিয়োগ করা হবে। আজ অনুষ্ঠিত কোম্পানিটির পর্ষদ সভায় এমন সিদ্ধান্ত হয়েছে।
জানা যায়, ওয়েফার উৎপাদনের জন্য অষ্ট্রিয়া থেকে মেশিন আমদানি করা হবে। এর জন্য খরচ হবে ১২ কোটি ৫৪ লাখ ৫০ হাজার টাকা। কোম্পানিটির নিজস্ব তহবিল ও ব্যাংক ঋণ থেকে এ টাকা ব্যয় করা হবে। এর থেকে প্রতিবছর এক হাজার ৮০০ মেট্রিকটন ওয়েফার উৎপাদন করা যাবে।
টফি উৎপাদনের জন্য ইন্ডিয়া থেকে মেশিন আমদানি করা হবে। এর জন্য খরচ হবে এক কোটি ১৪ লাখ ২০ হাজার টাকা। কোম্পানিটির নিজস্ব তহবিল ও ব্যাংক ঋণ থেকে এ টাকা ব্যয় করা হবে। এর থেকে প্রতিবছর এক হাজার ৮০০ মেট্রিকটন টফি উৎপাদন করা যাবে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













