কুমিল্লাতে সিএসইর বিনিয়োগ শিক্ষা সেমিনার অনুষ্ঠিত
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০১৮-০৯-২৭ ২১:০৬:০৯
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের অংশ হিসাবে কুমিল্লাতে সেমিনার করেছে চিটাগাং স্টক এক্সচেঞ্জ (সিএসই)। সেমিনারটির মূল উদ্দেশ্য ছিল বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি। একইসঙ্গে সেমিনারে সিএসই’র ইন্টারনেট ট্রেডিং সিস্টেম বিষয়ে ধারণা দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) কুমিল্লা টাউন হলে সেমিনাটির আয়োজন করা হয়। এতে প্রায় ৬০০ জন অংশগ্রহণ করেন।
সেমিনারে বিনিয়োগ শিক্ষার উপর একটি অডিও ভিজ্যুয়াল উপস্থাপনা করা হয়। এছাড়াও সিএসইর আইটি বিশেষজ্ঞরা সিএসই ইন্টারনেট ট্রেডিং সিস্টেম (আইটিএস) সম্পর্কেও বিস্তারিত উপস্থাপনা করেছেন।
সম্ভাব্য বিনিয়োগকারীদের বিশেষ করে সমাজের তরুণ জনগোষ্ঠীকে শেয়ারবাজারে অন্তর্ভূক্ত করার পরিকল্পনা করে সেমিনারটি আয়োজন করা হয়। যা কুমিল্লার বিনিয়োগকারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে। একইসাথে আগামীতে নতুন বিনিয়োগকারীদের শেয়ারবাজারে অংশগ্রণের সিদ্ধান্ত গ্রহণেও অনুপ্রাণিত করবে।
সেমিনারটি উদ্বোধন করেন সিএসই’র ব্যবস্থাপনা পরিচালক এম. সাইফুর রহমান মজুমদার, এফসিএ, এফসিএমএ। সিএসইর ট্রেক মাকেটিং সার্ভিসেসের ডিজিএম মো. নাহিদুল ইসলাম খান বিনিয়োগ শিক্ষা বিষয়ক উপস্থাপনা প্রদান করেন এবং ইন্টারনেট ট্রেডিং সিস্টেম বিষয়ক উপস্থাপনা প্রদান করেন আইটি বিভাগের অ্যাসিসটেন্ট ম্যানেজার সাইদ মইনুদ্দিন ও আইটি বিভাগের অ্যাসিসটেন্ট ম্যানেজার আবদুল্লাহ-বিন-হোসেইন মেহেদী।
এছাড়াও সিএসইর ডিজিএম একেএম শাহরোজ আলম, ডেপুটি ম্যানেজার ফয়সাল হুদা এবং সিএসই-এর কুমিল্লাস্থ ট্রেক অফিসিয়ালস এবং সিএসই-এর অন্যান্য অফিসিয়ালরা উপস্থিত ছিলেন।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













