লেনদেনের শীর্ষে খুলনা পাওয়ার

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৮-০৯-২৯ ১৩:৪৮:০৩


বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে রয়েছে খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ১৫ দশমিক ৯৭  শতাংশ দর বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ২ কোটি ১৫ লাখ ৩৫ হাজার শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৫৩  কোটি ৯৭ লাখ টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইউনাইেটড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ৫৬ লাখ ৯৩ হাজার শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৮১ কোটি ৯৯ লাখ টাকা।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে ইফাদ অটোস লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির  এক কোটি ৫ লাখ শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৩৯ কোটি ৪৫ লাখ টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- শাশা ডেনিমস, অ্যাক্টিভ ফাইন কেমিক্যালস, বিবিএস ক্যাবলস, ইনটেক, ন্যাশনাল হাউজিং ফিন্যান্স, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ও আমান ফিড লিমিটেড।