জেনারেশন নেক্সটের পর্ষদ সভা ৮ অক্টোবর

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৮-০৯-৩০ ১৫:৫৩:৫১


পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জেনারেশন নেক্সট ফ্যাশনস লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির সভা আগামী ৮ অক্টোবর বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে,  সভায় কোম্পানির ৩০ জুন, ২০১৮  সমাপ্ত হিসাব বছরের তৃতীয়  আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

উল্লেখ্য, কোম্পানিটি ২০১৭ সালে ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল।