লভ্যাংশ পাঠিয়েছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০১৮-১০-০১ ১০:১৭:০১
ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সে ফাইল লোগো
বিমা খাতের কোম্পানি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশ বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে।
সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আজ ১ অক্টোবর সিডিবিএলের মাধ্যমে লভ্যাংশের বোনাস শেয়ার বিও হিসাবে জমা হয়েছে।
উল্লেখ্য, ৩১ ডিসেম্বর, ২০১৭ সমাপ্ত হিসাব বছরে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ৩৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













