মূল্য সংবেদনশীল তথ্য নেই ৩ কোম্পানির

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৮-১০-০২ ১০:৪৮:২৩


পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। কোম্পানির শেয়ারে অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চাইলে কোম্পানি কর্তৃপক্ষ এমনটাই জানায় ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই)।

কোম্পানিগুলো হচ্ছে- স্ট্যাইল ক্রাফট, এসকে ট্রিমস ও দুলামিয়া কটন স্পিনিং মিলস লিমিটেড।

ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিগুলোর শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে ডিএসই  ১ অক্টোবর নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিগুলো জানায়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, ডিএসইতে ৩ সেপ্টেম্বর স্ট্যাইল ক্রাফটের শেয়ার দর ছিল ২ হাজার ৭১৩ টাকা ৮০ পয়সা।  ১ সেপ্টেম্বর তা ৪ হাজার ৩১২ টাকা ১০ পয়সায় উন্নীত হয়।

গত ২৫ সেপ্টেম্বর এসকে ট্রিমসের শেয়ার দর ছিল ২৫ টাকা ৮০ পয়সা। ১ অক্টোবর  তা ৩৫ টাকা হয়।

একইভাবে দুলামিয়া কটন স্পিনিং মিলসের শেয়ার দরও ধারাবাহিকভাবে বাড়ছে।

আর শেয়ারগুলোর এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ।