লভ্যাংশ পাঠিয়েছে পপুলার লাইফ

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৮-১০-০৩ ১০:৪৬:১৮


পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশ বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের নিজস্ব ঠিকানায় পাঠিয়েছে।

উল্লেখ্য, ৩১ ডিসেম্বর, ২০১৭ সমাপ্ত হিসাব বছরে পপুলার লাইফ ইন্স্যুরেন্স ৪০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।