দর বাড়ার শীর্ষে বিডি ফিন্যান্স

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৮-১০-০৩ ১৫:৪৯:৪৪


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে উঠে এসেছে বিডি ফিন্যান্স লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ১ টাকা  ৫০ পয়সা বা ১০ শতাংশ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, বুধবার শেয়ারটি সর্বশেষ ১৬ টাকা ৫০  পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি এক হাজার ৫৬২ বারে ৫০ লাখ ৫৬ হাজার ৫৯৪টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৮ কোটি ১৯ লাখ টাকা।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ১ টাকা  ৯০ পয়সা বা ৯.৫৫ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ২১ টাকা ৮০ পয়সা  দরে লেনদেন হয়।  কোম্পানিটি  ২৭৮ বারে ৯ লাখ ৮৪ হাজার ৯৫৪টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ১২ লাখ টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- মাইডাস ফাইন্যান্স, সোনালী আঁশ, রহিম টেক্সটাইল, সামিট অ্যালায়েন্স পোর্ট, দেশ গার্মেন্টস, এম.এল ডাইং, কেপিসিএল ও যমুনা ব্যাংক লিমিটেড।