লেনদেনের শীর্ষে খুলনা পাওয়ার
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৮-১০-০৩ ১৬:৪৭:৫৪
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার লেনদেনের শীর্ষে উঠে এসেছে খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড। কোম্পানির ৫৫ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটি ৫ হাজার ৯৫ বারে ৪৬ লাখ ৬৫ হাজার ৯৫৫টি শেয়ার লেনদেন করেছে।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। কোম্পানির ৩০ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ কোম্পানিটির ২ হাজার ৪৮৬ বারে ৯ লাখ ৫ হাজার ৩৬৮টি শেয়ার লেনদেন করেছে।
লেনদেনের তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে ইফাদ অটোস লিমিটেড। কোম্পানির ২৫ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং, অ্যাক্টিভ ফাইন, ভিএফএস থ্রেড ডাইং, ইনটেক, শাশা ডেনিমস, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ও লিগ্যাসি ফুটওয়ার লিমিটেড।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













