এনভয় টেক্সটাইলের পর্ষদ সভা ১১ অক্টোবর

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৮-১০-০৪ ১৫:৪৯:১৫


পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এনভয় টেক্সটাইল লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির সভা আগামী ১১ অক্টোবর বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে,  সভায় কোম্পানির ৩০ জুন, ২০১৮  সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

উল্লেখ্য, কোম্পানিটি ২০১৭ সালে ১২ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।