আইপিডিসির পর্ষদ সভা ১০ অক্টোবর

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০১৮-১০-০৪ ১৯:৩৫:৩১


পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আইপিডিসি ফিন্যান্স লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির সভা আগামী ১০ অক্টোবর বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে,  সভায় কোম্পানির ৩০ সেপ্টেম্বর, ২০১৮  সমাপ্ত সময়ের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

উল্লেখ্য, কোম্পানিটি ২০০৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।