সিলভা ফার্মার ইপিএস প্রকাশ
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৮-১০-০৯ ১০:১৭:২৬
প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) সম্পন্ন করা কোম্পানি সিলভা ফার্মাসিটিক্যালস লিমিটেড ৩০ জুন,২০১৮ সমাপ্ত হিসাব বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, প্রথম প্রান্তিকে কোম্পানিটির আইপিওর আগে ইপিএস হয়েছে ৯৩ পয়সা। আগের বছর একই সময় কোম্পানিটির ইপিএস ছিল ১ টাকা ৩ পয়সা। আর আইপিওর পরে হয়েছে ৭২ পয়সা।
একই সময়ে কোম্পানিটির মুনাফা হয়েছে ৯ কোটি ২৯ লাখ টাকা। আগের বছর একই সময় ছিল ৮ কোটি ২ লাখ টাকা।
আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৭ টাকা ১১ পয়সা। আর আইপিওর পরে হয়েছে ১৫ টাকা ৪৭ পয়সা।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













