পর্ষদ সভা করবে ইউনিক হোটেল
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৮-১০-১৬ ১২:৪৮:১৬
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেডের পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২৩ অক্টোবর বিকেল সাড়ে ৩টায় এ সভা অনুষ্ঠিত হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সভায় গত ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একই সভা থেকে আসতে পারে লভ্যাংশের ঘোষণা।
উল্লেখ্য, গতবছর কোম্পানিটি ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













