রেনেটার পর্ষদ সভার তারিখ ঘোষণা
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৮-১০-১৭ ১০:২১:০৩
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রেনেটা লিমিটেডের পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২৭ অক্টোবর দুপুর ১২টায় এ সভা অনুষ্ঠিত হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সভায় গত ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একই সভা থেকে আসতে পারে লভ্যাংশের ঘোষণা।
উল্লেখ্য, গতবছর কোম্পানিটি ১৪৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













