তৃতীয় প্রান্তিক প্রকাশ করবে তাকাফুল ইন্স্যুরেন্স

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৮-১০-১৭ ১৬:১৭:১২


পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২৫ অক্টোবর বিকাল সাড়ে ৩টায় এ সভা অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সভায় গত ৩০ সেপ্টেম্বর সমাপ্ত তৃতীয় প্রান্তিকের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একই সঙ্গে তা প্রকাশ করবে কোম্পানিটি।

উল্লেখ্য, কোম্পানিটি ২০০৮ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।