সিমটেক্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৮-১০-১৮ ১১:৩২:০০


পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সিমটেক্স লিমিটেডের পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২৭ অক্টোবর সকাল সাড়ে  ১০টায় এ সভা অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সভায় গত ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। সভা থেকে আসতে পারে লভ্যাংশের ঘোষণা।

গতবছর কোম্পানিটি ১২ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।

উল্লেখ্য, কোম্পানিটি ২০১৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।