এস.আলম কোল্ড রোল্ডের পর্ষদ সভার তারিখ ঘোষণা
সান বিডি ডেস্ক আপডেট: ২০১৮-১০-১৮ ১৬:০৫:৫৯
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এস.আলম কোল্ড রোল্ড স্টিলের পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২৭ অক্টোবর সকাল ১১টায় এ সভা অনুষ্ঠিত হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সভায় গত ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। সভা থেকে আসতে পারে লভ্যাংশের ঘোষণা।
উল্লেখ্য, কোম্পানিটি গত বছর ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













