পর্ষদ সভা করবে আমান ফিড
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৮-১০-১৮ ১৬:৩৪:১২
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আমান ফিডসের পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২৮ অক্টোবর সন্ধ্যা ৬টায় এ সভা অনুষ্ঠিত হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সভায় গত ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। সভা থেকে আসতে পারে লভ্যাংশের ঘোষণা।
উল্লেখ্য, কোম্পানিটি ২০১৭ সালে ৩০ শতাংশ লভ্যাংশ দিয়েছে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













