ইন্দো-বাংলা ফার্মার পর্ষদ সভার তারিখ ঘোষণা
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৮-১০-১৮ ১৬:৪১:১৪
ইন্দো-বাংলার কারখানার ফাইল ছবি
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইন্দো-বাংলা ফার্মাসিটিক্যালসের পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২৫ অক্টোবর বিকেল ৪টায় এ সভা অনুষ্ঠিত হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সভায় গত ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। সভা থেকে আসতে পারে প্রথমবারের মতো লভ্যাংশের ঘোষণা।
উল্লেখ্য, কোম্পানিটি আজ পুঁজিবাজারে লেনদেন শুরু করেছে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













