লেনদেনের শীর্ষে খুলনা পাওয়ার

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৮-১০-২০ ১৫:১৪:৫৬


বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে রয়েছে খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ৫ দশমিক ৫০ শতাংশ দর কমেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ১ কোটি ৬০ লাখ ৬৮ হাজার শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২১০ কোটি ৭৬ লাখ টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সামিট পাওয়ার লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ৩ কোটি ৮৪ লাখ ৩৪ হাজার শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৭৮ কোটি ৮৮ লাখ টাকা।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির  ৩৫  লাখ শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১২৫ কোটি ৫৫ লাখ টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং, ভিএফএস থ্রেড ডাইং, শাশা ডেনিমস, সিলভা ফার্মাসিটিক্যালস, অ্যাক্টিভ ফাইন কেমিক্যালস, নুরানি ডাইং অ্যান্ড সোয়েটার ও বিবিএস ক্যাবলস লিমিটেড।