এশিয়া ইন্স্যুরেন্স তৃতীয় প্রান্তিক প্রকাশ করবে
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৮-১০-২১ ১৩:১৪:২৮
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ সভা করার তারিখ ঘোষণা করেছে। আগামী ২৮ অক্টোবর বিকেল ৩টায় কোম্পানির তৃতীয় প্রান্তিকের পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটি ৩০ সেপ্টেম্বর সমাপ্ত তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একই সঙ্গে তা প্রকাশ করা হবে।
কোম্পানিটি সর্বশেষ সমাপ্ত হিসাব বছরে শেয়ার হোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।
কোম্পানিটি ২০০৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













