পর্ষদ সভা করবে ফ্যামিলি টেক্স

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৮-১০-২১ ১৬:০১:৩৬


পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফ্যামিলি টেক্সটাইল লিমিটেডের পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ৩০ অক্টোবর বিকাল সাড়ে ৫টায় এ সভা অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সভায় গত ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একই সভা থেকে আসতে পারে লভ্যাংশের ঘোষণা।

কোম্পানিটি গত বছর ৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে।

উল্লেখ্য, কোম্পানিটি ২০১৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।