২ কোম্পানি স্পট মার্কেটে যাচ্ছে কাল

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৮-১০-২২ ১১:৫৭:২৮


পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি আগামীকাল ২৩  অক্টোবর , মঙ্গলবার স্পট মার্কেট যাচ্ছে। লেনদেন চলবে  ২৪ অক্টোবর পর্যন্ত।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি দুইটি হচ্ছে- ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ ও বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেড।

কোম্পানি দুইটির রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৫ অক্টোবর।

আর রেকর্ড ডেটের কারণে ওইদিন কোম্পানি দুইটির লেনদেন স্থগিত রাখবে।