বাজার পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক কাল
সান বিডি ডেস্ক আপডেট: ২০১৮-১০-২৩ ০৮:২৭:৫০
দেশের শেয়ারবাজারে ধারাবাহিক পতনে করণীয় ঠিক করতে জরুরি বৈঠকে বসছে শেয়ারবাজার সংশ্লিষ্ট কয়েকটি প্রতিষ্ঠান। আগামীকাল মঙ্গলবার (২৩ অক্টোবর) শেয়ারবাজার সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের নিয়ে ইনভেষ্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশে (আইসিবি) এই বৈঠক অনুষ্ঠিত হবে। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, বাজার পরিস্থিতি নিয়ে মঙ্গলবার আইসিবিতে জরুরী বৈঠক অনুষ্ঠিত হবে। এতে বিএসইসি, আইসিবি, স্টক এক্সচেঞ্জসহ অন্যান্য স্টেকহোল্ডারের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
প্রসঙ্গত, দেশের পুঁজিবাজারে ধারাবাহিক দরপতন অব্যাহত রয়েছে। বড় পতনে প্রতিদিনই বিনিয়োগকারীরা পুঁজি হারাচ্ছে।
বাজার পর্যবেক্ষণ অনুযায়ী, চলতি সপ্তাহের দুই কার্যদিবসই শেয়ারবাজারে সূচকে বড় ধরনের পতন দেখা গেছে। আজ সোমবার সবচেয়ে বড় পতনে লেনদেন শেষ হয়েছে বাজারে। এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৭৯ পয়েন্ট কমে ৫ হাজার ২৫১ পয়েন্টে অবস্থান করছে। এর আগের কার্যদিবস রোববার ডিএসইর ব্রড ইনডেক্স ৫০ পয়েন্ট কমে অবস্থান করছিলো ৫৩৩১ পয়েন্টে। অর্থাৎ দুই দিনে ডিএসইর ব্রড ইনডেক্স কমেছে ১৩৯ পয়েন্ট। এমন অবস্থায় বাজারে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক তৈরী হয়েছে।
তাই বাজারের সার্বিক পরিস্থিতি নিয়ে বৈঠক করবে সংগঠনগুলো।
বৈঠকে বজারের বড় পতন রক্ষা করতে ইতিবাচক পদক্ষেপ নিয়ে আলোচনা করবে সংগঠনগুলো।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













