রাজনৈতিক সূচকে হার মানাচ্ছে শেয়ারবাজারের সূচক
:: প্রকাশ: ২০১৮-১০-২৩ ০৭:৩১:০০
আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা টানাপোড়ন। চলছে দল বদল। ভাঙ্গন শুরু হয়েছে নতুন তৈরি হওয়া রাজনৈতিক দলগুলোতেও। চলছে হয়েছে রাজনৈতিক সূচকের পতন। আগামী নির্বাচনকে সামনে রেখে ড. কামাল হোসেনের নের্তৃত্বে গঠন হয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। এর পর থেকেই দেশের শেয়ারবাজারেও চলছে সূচকের পতন। তবে এই পতন রাজনৈতিক সূচকেও হার মানাচ্ছে শেয়ারবাজারের সূচক।
বাজার সংশ্লিষ্টরা মনে করেন, দেশে এমন কোনো অবস্থার তৈরি হয়নি যে প্রতিদিন ধারাবাহিকভাবে শেয়ারবাজাওে সূচকের পতন হবে। অথচ শেয়ারবাজারের জন্য কয়েকটি শুখবরও রয়েছে। এর মধ্যে অন্যতম হলো চীনা থেকে পাওয়া টাকা ট্রেকহোল্ডাররা শেয়ারবাজাওে মুচলেকা দিয়ে বিনিয়োগ এবং আইসিবি বন্ডের মাধ্যমে তুলা ১৫শ কোটি টাকা বিনিয়োগ করবে শেয়ারবাজারে। এর বাহিরেও বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে আসতে পারে আরও কয়েকটি শুখবর। এমন অবস্থায় শেয়ারবাজারের সূচক পতন হওয়ার কোনোই কারণ দেখছেন না তারা।
ডিএসই সূত্র মতে, গত দুই কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক কমেছে ১৩৯পয়েন্ট। দুই বছরের মধ্যে সর্বনিন্ম।
এমন অবস্থা তৈরি হওয়ার কারণ কী? জানতে চাইলে ডিএসইর পরিচালক মিনহাজ মান্নান ইমন সানবিডিকে বলেন, এটি আতঙ্ক ছাড়া আর কিছুই নেই। কারণ রাজনৈতিক অঙ্গনে এমন কিছু হয়নি যে প্রতিদিন সূচক কমতে হবে। এই পত রাজনৈতিক সূচকেও হার মানাচ্ছে।
তিনি বলেন, বাজারের অবস্থার উন্নতি হবে এমন আশার ব্রোকাররা সরকারের কাছে মুচলেকা দিয়ে চীনা থেকে পাওয়া টাকা বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে। অন্যদিকে বাজারকে সাপোর্ট দিতে সম্প্রতি আইসিবিকে ২ হাজার কোটি টাকার বন্ড ছাড়ার অনুমোদন দিয়েছে বিএসইসি। এর মধ্যে ১৫শ কোটি টাকা প্রতিষ্ঠানটি শেয়ারবাজাওে বিনিয়োগ করার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, বাজারের এই অবস্থার উন্নতির জন্য নিরলসভাবে কাজ কওে যাচ্ছেন বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক ড. এম খায়রুল হোসেন। তিনি নিয়মিত বিভিন্ন জায়গায় বৈঠক করছেন। অস্থির হয়ে তাকিয়ে থাকেন বাজারের দিকে। কিভাবে বাজারের অবস্থার উন্নতি করা যায়। দেন-দরবার করছেন বাংলাদেশ ব্যাংকের সঙ্গেও।
ইমন বলেন, আমি বিনিয়োগকারীদের অনুরোধ করবো এই অবস্থায় লোকসান নিয়ে কোনো শেয়ার বিক্রি করবেন না। কারণ আপনার লোকসানে বিক্রি করা শেয়ার অন্যজন কিনে অনেক মুনাফা তুলে নিবে। সে সময়ে আপনার দেখে চাওয়া ছাড়া আর কিছু করার থাকবে না।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













