পর্ষদ সভা করবে শমরিতা হসপিটাল
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৮-১০-২৩ ১০:১৮:২৫
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি শমরিতা হসপিটাল লিমিটেডের পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ৩০ অক্টোবর সন্ধ্যা ৭টায় এ সভা অনুষ্ঠিত হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সভায় গত ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একই সভা থেকে আসতে পারে লভ্যাংশের ঘোষণা। একই সভায় কোম্পানির প্রথম প্রান্তিকের অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
কোম্পানিটি গত বছর ২০ শতাংশ লভ্যাংশ দিয়েছে।
উল্লেখ্য, কোম্পানিটি ১৯৯৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













