দর বাড়ার শীর্ষে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৮-১০-২৩ ১৫:৫৩:১৩


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে উঠে এসেছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে  ৮ টাকা ৯০ পয়সা বা ৭.৮০ শতাংশ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, মঙ্গলবার শেয়ারটি সর্বশেষ ১২৩ টাকা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৩ হাজার ৮৬০  বারে ২২ লাখ ৪  হাজার ১৫৪টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য  ২৬ কোটি ৬৬  লাখ টাকা।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে লিবরা ইনফিউশন লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৫৩ টাকা ৮০ পয়সা বা ৭.৪৯ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৭৭ টাকা ২২ পয়সা  দরে লেনদেন হয়।  কোম্পানিটি ৬২৯ বারে ২৬ হাজার  ৩৫৪টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ২ লাখ টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, এম.এল ডাইং, সোনালী আঁশ, প্রভাতি ইন্স্যুরেন্স, স্ট্যাইল ক্রাফট, মুন্নু জুট স্ট্যাফলার্স ও প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।