স্মল ক্যাপিটাল কোম্পানিজ রুলস-২০১৮ চূড়ান্ত অনুমোদন
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৮-১১-২০ ১৮:০৬:১২
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (কোয়ালিফাইড ইনভেস্টর অফার বাই স্মল ক্যাপিটাল কোম্পানিজ) রুলস-২০১৮ এর উপর কতিপয় পরিবর্তন ও পরিমার্জন সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
আজ মঙ্গলবার (২০ নভেম্বর) বিএসইসির ৬৬৬তম কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বিএসইসির ৬৪২তম কমিশন সভায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (কোয়ালিফাইড ইনভেস্টর অফার বাই স্মল ক্যাপিটাল কোম্পানিজ) রুলস-২০১৮ এর খসড়া অনুমোদিত হয়। কমিশনে সিদ্ধান্ত অনুযায়ী এ খসড়াটির উপর জনমত যাচায়ের নিমিত্তে জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশ করা হয়। প্রাপ্ত জনমত যাচাই বাছাইপূর্বক এই রুলসের চূড়ান্ত অনুমোদন দিয়েছে কমিশন। যা অতি শিগগিরই বাংলাদেশ গেজেটে প্রকাশিত হবে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












