আগামী সপ্তাহে তিনটি নির্বাচনি সমাবেশ প্রধানমন্ত্রীর

সান বিডি ডেস্ক আপডেট: ২০১৮-১২-১৬ ১৭:২২:১৬


একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী সপ্তাহে তিনটি নির্বাচনি সমাবেশ করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর একটি রাজধানী ঢাকায়, একটি সিলেটে এবং অপরটি রংপুরে। রবিবার (১৬ ডিসেম্বর) আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এই তথ্য জানান।
তিনি বলেন, ‘ঢাকার গুলশানে ২১ ডিসেম্বর, সিলেটে ২২ ডিসেম্বর ও ২৩ ডিসেম্বর রংপুরে সমাবেশ করবেন প্রধানমন্ত্রী। পরবর্তীতে তিনি ঢাকায় আরেকটি সমাবেশ করতে পারেন। নির্বাচনি প্রচারণার অংশ হিসেবেই এসব সমাবেশ অনুষ্ঠিত হবে। ’
এর আগে গত বুধবার (১৩ ডিসেম্বর) টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করে কোটালীপাড়ার জনসভার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে একাদশ জাতীয় সংসদের নির্বাচনি প্রচারণা শুরু করেন প্রধানমন্ত্রী। পরদিন ঢাকায় ফেরার পথে তিনি আরও সাতটি স্থানে সমাবেশে বক্তব্য রাখেন।