বৈদেশিক শ্রমবাজার বহুমুখীকরণে রেমিটেন্স প্রবাহ বাড়ছে
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০১৮-১২-১৮ ১৫:২১:১০
বৈদেশিক শ্রমবাজার বহুমুখীকরণ করার ফলে প্রতিনিয়ত রেমিটেন্সের প্রবাহ বাড়ছে। অতীতে ৯৭টি দেশে বাংলাদেশের কর্মী পাঠানো হতো।
বর্তমানে ১৬৮টি দেশে বাংলাদেশের কর্মী পাঠানো হচ্ছে। বর্তমান সরকারের শ্রম ও কূটনীতির সাফল্যের কারণে এ অর্জন সম্ভব হয়েছে বলে জানান প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব রওনক জাহান।
সোমবার প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০১৮ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা কলেন। এ সময় উপস্থিত ছিলেন- মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (অর্থ ও প্রশাসন) আমিনুল ইসলাম, অতিরিক্ত সচিব (কর্মসংস্থান) ড. আহমেদ মুনিরুছ সালেহীন, বিএমইটি মহাপরিচালক সেলিম রেজা প্রমুখ।
রওনক জাহান বলেন, প্রবাসীদের পাঠানো রেমিটেন্স জাতীয় উন্নয়নের অগ্রগতিকে আরও ত্বরান্বিত করছে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














