২০ বছর পর অর্থমন্ত্রী হারালো সিলেট, নতুন কুমিল্লার

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০১৯-০১-০৬ ২০:২০:০২


একটানা ২০ বছর নির্বাচিত সরকারের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছে সিলেটের প্রতিনিধিরা। এবার সেই দায়িত্ব পেলো কুমিল্লার প্রতিনিধি।

জানা গেছে, ১৯৯১ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ক্ষমতায় আসার পর দায়িত্ব পান মরহুম এম. সাইফুর রহমান। তিনি ১৯৯১ সালের ২০ মার্চ থেকে ১৯৯৬ সালের ৩০ মার্চ পর্যন্ত দায়িত্ব পালন করেন।

এর পর ১৯৯৬ সালে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দায়িত্ব পান মরহুম  শাহ এ. এম. এস. কিবরিয়া। তিনি ১৯৯৬ সালের  ২৩ জুন  থেকে  ২০০১ সারের ১৬ জুলাই পর্যন্ত এ দায়িত্ব পালন করেন।

এর পর আবার বিএনপি ক্ষমতায় আসার পর ২০০১ সালের ১০ অক্টোবর থেকে আবারও অর্থমন্ত্রীর দায়িত্ব পান এম. সাইফুর রহমান। তিনি ২০০৬ সালের  ২৮ অক্টোবর পর্যন্ত এই দায়িত্ব পালন করেন।

এর পর ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর অর্থমন্ত্রীর দায়িত্ব পান এ. এম. এ. মুহিত। ‍দুই মেয়াদে তিনি ১০ বছর অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করে।

এছাড়াও বাংলাদেশের স্বাধীনতার পর বিভিন্ন সময় যারা অর্থমন্ত্রীর ছিলেন, তারা হলেন- ক্যাপ্টেন এম. মনসুর আলী (১১ এপ্রিল ১৯৭১ ১২ জানুয়ারি ১৯৭২ বাংলাদেশ আওয়ামী লীগ), তাজউদ্দীন আহমদ (১৩ জানুয়ারি ১৯৭২ ১৬ মার্চ ১৯৭৩ বাংলাদেশ আওয়ামী লীগ), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (১৬ মার্চ ১৯৭৩ ২৬ অক্টোবর ১৯৭৪ বাংলাদেশ আওয়ামী লীগ), ড. এ. আর. মল্লিক (২৬ অক্টোবর ১৯৭৪ ২৬ নভেম্বর ১৯৭৫ বাংলাদেশ আওয়ামী লীগ), ড. মির্জা নূরুল হুদা (অর্থ-উপদেষ্টা) ২৬ নভেম্বর ১৯৭৫ ১৪ এপ্রিল ১৯৭৯ বাংলাদেশ জাতীয়তাবাদী দল)।

ড. মির্জা নূরুল হুদা (১৪ এপ্রিল ১৯৭৯ ২৪ এপ্রিল ১৯৮০ বাংলাদেশ জাতীয়তাবাদী দল), এম. সাইফুর রহমান (২৫ এপ্রিল ১৯৮০ ১১ জানুয়ারি ১৯৮২ বাংলাদেশ জাতীয়তাবাদী দল), ড. ফসিউদ্দিন মাহতাব (১২ জানুয়ারি ১৯৮২ ৬ মার্চ ১৯৮২ বাংলাদেশ জাতীয়তাবাদী দল), এ. এম. এ. মুহিত (৩১ মার্চ ১৯৮২ ৯ জানুয়ারি ১৯৮৪ জাতীয় পার্টি), এম. সাইদুজ্জামান (অর্থ-উপদেষ্টা) ৯ জানুয়ারি ১৯৮৪ ২৯ নভেম্বর ১৯৮৬ জাতীয় পার্টি), এম. সাইদুজ্জামান (৩০ নভেম্বর ১৯৮৬ ২৬ ডিসেম্বর ১৯৮৭ জাতীয় পার্টি)।

এয়ার ভাইস মার্শাল (অবঃ) এ. কে. খন্দকার (২৭ ডিসেম্বর ১৯৮৭ ২২ মার্চ ১৯৯০ জাতীয় পার্টি), মেজর জেনারেল (অবঃ) এম. এ. মুন’এম (২২ মার্চ ১৯৯০ ৬ ডিসেম্বর ১৯৯০ জাতীয় পার্টি), কফিল উদ্দিন মাহমুদ (১০ ডিসেম্বর ১৯৯০ ২৭ ডিসেম্বর ১৯৯০ জাতীয় পার্টি), প্রফেসর রেহমান সোবহান (অর্থ-উপদেষ্টা), ডিসেম্বর ১৯৯০ ২০ মার্চ ১৯৯১ নির্দলীয়র(তত্ত্বাবধায়ক সরকার), ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ (অর্থ-উপদেষ্টা) ৩০ মার্চ ১৯৯৬ ২৩ জুন ১৯৯৬ নির্দলীয় (তত্ত্বাবধায়ক সরকার), এম. হাফিজ উদ্দিন খান, (অর্থ-উপদেষ্টা) ১৬ জুলাই ২০০১ ১০ অক্টোবর ২০০১ নির্দলীয় (তত্ত্বাবধায়ক সরকার)।

ড. আকবর আলি খান (অর্থ-উপদেষ্টা) ৩১ অক্টোবর ২০০৬ ১২ ডিসেম্বর ২০০৬ নির্দলীয়, (তত্ত্বাবধায়ক সরকার), ড. সোয়েব আহমেদ, (অর্থ-উপদেষ্টা) ১৩ ডিসেম্বর ২০০৬ ১১ জানুয়ারি ২০০৭ নির্দলীয় (তত্ত্বাবধায়ক সরকার), ড. এ. বি. মির্জ্জা মোঃ আজিজুল ইসলাম, (অর্থ-উপদেষ্টা) ১৪ জানুয়ারি ২০০৭ ৬ জানুয়ারি ২০০৯ নির্দলীয় (তত্ত্বাবধায়ক সরকার)।

সানবিডি/জিইউ