এক বছরে রেমিটেন্স বেড়েছে ২০৪ কোটি ডলার

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০১৯-০১-০৭ ১৩:৪০:২১


প্রবাস থেকে বাংলাদেশে প্রবাসীদের পাঠানো বৈদেশিক মুদ্রা বা রেমিটেন্স আগের তুলনায় ২০৪ কোটি ডলার বা প্রায় ১৫ শতাংশেরও বেশি বেড়েছে। গত এক বছরে (২০১৮) ব্যাংকিং চ্যানেলে এক হাজার ৫৫৭ কোটি ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা।যা ২০১৬ সালে ছিল এক হাজার ৩৬১ কোটি ডলার। ২০১৫ সালে এসেছে এক হাজার ৫৩১ কোটি ডলার। ২০১৪ সালে রেমিটেন্সের পরিমাণ ছিল এক হাজার ৪৯২ কোটি ডলার।

চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) ৭৪৯ কোটি ৬৭ লাখ ডলার রেমিটেন্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে এসেছিল ৬৯৩ কোটি ৫৭ লাখ ডলার। এর আগে ২০১৭ সালে এসেছিল এক হাজার ৩৫৩ কোটি ডলার।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৮ সালের শেষ মাস ডিসেম্বরে প্রবাসীরা ১২৩ কোটি ডলার রেমিটেন্স পাঠিয়েছেন। আগের মাস নভেম্বরে ১১৮ কোটি ডলার রেমিটেন্স এসেছিল। যেখানে গত বছরের ডিসেম্বরে রেমিটেন্সের পরিমাণ ছিল ১১৬ কোটি ডলার।