শ্রমিকদের সমস্যা সমাধানে সরকার আন্তরিক: টিপু মুনশি
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০১৯-০১-১০ ১১:৩৩:০৯
শিল্পখাত বাঁচাতে শ্রমিকদের ধৈর্য ধারণ করে কাজে ফিরে যাওয়ার আহ্বান জানান নবনিযুক্ত বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি । তিনি বলেন, গার্মেন্টস শ্রমিকদের সকল সমস্যা সমাধানে সরকার আন্তরিক।
বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে গার্মেন্টস খাতের চলমান পরিস্থিতি নিয়ে জরুরী সংবাদ সম্মেলন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
এ সময় তিনি বলেন শাক খাত শ্রমিকদের বেতনের অসঙ্গতি দ্রুত দূর করার উদ্যোগ নেয়া হয়েছে। তিনি বলেন, নতুন মজুরি কাঠামোর কারণে কোন শ্রমিকের বেতন কমে গেলে তা আগামী এক মাসের মধ্যে সমন্বয় করা হবে।
বাণিজ্যমন্ত্রী বলেন, নতুন বেতন কাঠামোর অসঙ্গতি দূর করতে শ্রমিক পক্ষের পাঁচজন, মালিক পক্ষের পাঁচজনসহ শ্রম এবং বাণিজ্য সচিবের সমন্বয়ে গঠিত কমিটি কাজ করবে। এই কমিটির প্রতিবেদন পাওয়ার পর গার্মেন্ট শ্রমিকদের বেতনের বিষয়ে আর কোন সমস্যা থাকবে না। তিনি আরও বলেন, সরকারের পক্ষ থেকে সমস্যা নিরসনে প্রতিশ্রুতি দেয়ার পরও কারখানা ভাঙচুর কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














