শিক্ষামন্ত্রীর সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করলেন ইবি ভিসি
সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-০১-১৬ ১৯:৫২:০৮
সম্প্রতি শিক্ষামন্ত্রীর দায়িত্ব পাওয়া ডা. দীপু মনির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভিসি প্রফেসর ড. রাশিদ আসকারী। বুধবার ১৬ জানুয়ারী বেলা ১১ টায় শিক্ষামন্ত্রীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।
ডা. দীপু মনি ইবি ভিসির সঙ্গে সাক্ষাতকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে জানতে চান। এসময় ড. রাশিদ আসকারী মন্ত্রীকে জিজ্ঞাসিত বিষয়সমূহ অবহিত করন এবং বিশ্ববিদ্যালয় পরিদর্শনের আমন্ত্রণ জানান।
এ সময় ইবি ভিসির সঙ্গে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান ও ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহা।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













