বিএসইসির সংস্কারের সহযোগিতা করতে চার প্রতিষ্ঠানের সমন্বয়ে কমিটি গঠন

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০১৯-০৫-২২ ১৪:৫২:৪৬


পুঁজিবাজারের উন্নয়নে চারটি প্রতিষ্ঠান এক যোগে কাজ করতে সম্মত হয়েছে। বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বসে দুইটি প্রতিষ্ঠান ও দুইটি সংগঠন মিলে এ সিদ্ধান্ত নিয়েছে।

প্রতিষ্ঠানগুলো হলো-ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ), বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ), ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)।

এই চারটি প্রতিষ্ঠান মিলে আগামীতে পুঁজিবাজারের উন্নয়নে এক যোগে কাজ করতে চায়।

বৈঠক শেষে এ বিষয়ে কথা বলেন ডিএসই সাবেক সভাপতি ও পরিচালক রকিবুর রহমান, ডিএসই ব্রোকারস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. শাকিল রিজভী, ডিএসই পরিচালক মিনহাজ মান্নান ইমন।

এসময় তারা বলেন, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সংস্কারের সহযোগিতা করতে চার প্রতিষ্ঠানের সমন্বয়ে কমিটি গঠন করা হয়েছে। তারা আগামীতে বিএসইসির সাথে থেকে পুঁজিবাজারের উন্নয়নে কাজ করবে।

বিস্তারিত আসছে…

সান বিডি/এসকেএস