ঈদে টানা ৯দিন বন্ধ পুঁজিবাজার

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৫-৩০ ১১:৪২:১৭


আসন্ন ঈদ-উল ফিতরে টানা ৯দিন বন্ধ থাকবে পুঁজিবাজার । ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বৃহস্পতিবার (২৩ মে) ডিএসইর পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আসন্ন ঈদে ৪ থেকে ৮ জুন পর্যন্ত সরকারি ছুটি। এর আগে ২ জুন শবে কদরের কারণে ছুটি। তার আগের ৩১ মে ও ১ জুন শুক্রবার ও শনিবার হওয়ায় সরকারি বন্ধ থাকবে। স্বাভাবিকভাবে সরকারি বন্ধের সঙ্গে ওইসব দিনগুলো পুঁজিবাজারও বন্ধ থাকে। এর মধ্যে শুধুমাত্র ৩ জুন সরকারি ছুটি নেই। তবে ডিএসইর পর্ষদ ৩ জুন পুঁজিবাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এর মাধ্যমে টানা ৯ দিন বন্ধ থাকবে পুঁজিবাজার।

সান বিডি/এসকেএস