বনানীতে আবারও আগুন
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০১৯-০৬-১৭ ০৬:৪৫:৪৮
রাজধানীর বনানী এলাকার একটি স্টেশনারি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। রোববার (১৬ জুন) রাত ১২টা ২ মিনিটে বনানীর ২৩ নম্বর রোডের ন্যাম ভবনের পাশে আগুন লাগে। পুড়ে যাওয়া স্টেশনারি দোকানটির নাম এখনও জানা যায়নি।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মাহফুজ রিবেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাত ১২টা ২ মিনিটে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ৮ মিনিটের মধ্যে ঘটনাস্থলে যায়। ১২টা ৩২ মিনিটে তারা আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে কিছু মালামাল পুড়ে গেছে। ফায়ার সার্ভিস কর্মীরা ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ করছে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














