খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০৯-০১ ১৩:১০:৪০
২০১৯-২০ শিক্ষাবর্ষে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) প্রথম বর্ষ স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণিতে অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণ এবং বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ সমাবর্তনের অনলাইনে রেজিস্ট্রেশন শুরু হয়েছে।
রোববার (০১ সেপ্টেম্বর ২০১৯ইং) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ ভর্তি আবেদন গ্রহণ ও সমাবর্তনের রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করেন।
ভর্তির আবেদন গ্রহণ ও ষষ্ঠ সমাবর্তনের রেজিস্ট্রেশন কার্যক্রম চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। ২০১৮-১৯ সালে এইচএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা এতে আবেদন করতে পারবেন। আগামী ২ নভেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এদিন সকাল ১০-৩০ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ‘এ’ ইউনিটের অধীন বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল এবং জীব বিজ্ঞান স্কুলের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ৩টা পর্যন্ত ‘বি’ ইউনিটের অধীনে কলা ও মানবিক স্কুল, সামাজিক বিজ্ঞান স্কুল, আইন স্কুল এবং শিক্ষা স্কুলের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সকাল ৮টা থেকে ৯টা ৩০ মিনিট পর্যন্ত ‘সি’ ইউনিটের অধীনে ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিকেল ৪টা থেকে ৫টা ৩০ মিনিট পর্যন্ত ‘ডি’ ইউনিটের অধীনে চারুকলা স্কুলের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্য সংশ্লিষ্ট স্কুলের ডিন অফিস থেকে জানা যাবে।
ভর্তি পরীক্ষার আবেদন ফরম পূরণ সংক্রান্ত যে কোনো সমস্যায় ০১৫৩৪২৯৬৪৩০, ০১৭৪০৬৭৩২৪৫, ০১৫৫৬৩২৭৪০৬, ০১৫১৫২৩৭৮৪৩, ০১৬৭৭১২৪৭৭৩ অথবা ০১৫১৫২৩৭৬৮৮ নম্বর মোবাইল ফোনে অফিস চলাকালীন সময়ে (সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত) যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে। পরীক্ষার সময় মোবাইল ফোনসহ অন্যান্য ডিভাইস সঙ্গে আনা যাবে না।
আনলে তাকে বহিস্কার করা হবে বলে আগেই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অনলাইনে ভর্তি এবং ষষ্ঠ সমাবর্তন রেজিস্ট্রেশন সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য খুবির ওয়েবসাইট www.ku.ac.bd এ পাওয়া যাবে।
সানবিডি/ঢাকা/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













