রাবিতে ৩৩তম আন্তঃকলেজ সাঁতার প্রতিযোগিতা
:: প্রকাশ: ২০১৯-০৯-১৬ ১৮:১৭:৫৯
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৩৩তম আন্তঃকলেজ সাঁতার ও ওয়াটারপোলো প্রতিযোগিতা শুরু হয়েছে।
সোমবার (১৬ সপ্টেম্বর ২০১৯) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুলে জাতীয় পতাকা উত্তোলন এবং বেলুন-ফেস্টুন ও কবুতর উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক আনন্দ কুমার সাহা ও অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া।
অনুষ্ঠানে ছাত্র-উপদেষ্টা অধ্যাপক লায়লা আরজুমান বানু কর্মকর্তাদের শপথবাক্য পাঠ করান। প্রতিযোগীদের শপথবাক্য পাঠ করান মতিহার হলের সাঁতারু মো. রফিকুল ইসলাম। দুই দিনব্যাপী এ প্রতিযোগিতায় ছেলেদের ১১টি হল অংশগ্রহণ করছে।
এসময় এ্যাথলেটিক্স ও এ্যাকুয়াটিক্স সাব-কমিটির সভাপতি ও সামাজিক বিজ্ঞান অনুষদের অধিকর্তা অধ্যাপক মো. ফখরুল ইসলাম, বিজনেস স্টাডিজ অনুষদের অধিকর্তা অধ্যাপক এম হুমায়ুন কবীর, প্রক্টর অধ্যাপক মো. লুৎফর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, এ্যাথলেটিক্স ও এ্যাকুয়াটিক্স সাব-কমিটির সদস্য প্রমুখ উপস্থিত ছিলেন।
সানবিডি/ঢাকা/তানভীর/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













