ঢাবিতে কর্মসূচি ঘোষণা আন্দোলনকারীদের হামলার প্রতিবাদে

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০৯-১৮ ১৭:০৬:০৮


লিখিত পরীক্ষা ছাড়া ভর্তি হয়ে ডাকসু নেতা হওয়ার ঘটনা, রোকেয়া হলের নিয়োগ বাণিজ্যসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অনিয়মের বিরুদ্ধে আন্দোলনরত শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান বিক্ষোভ শেষে এ ঘোষণা দেন। মিছিলটি বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে।

দুর্নীতির বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যানারে চলমান এ কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থী ও প্রগতিশীল ছাত্র জোটের নেতারা অংশ নেন।