খ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হলো

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০৯-২১ ১৩:২৪:২৪


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের অধীনে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তিপরীক্ষা অনুষ্ঠিত হলো।

ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে মোট ৭২টি কেন্দ্রে সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। এ বছর ‘খ’ ইউনিটে ২৩৭৮টি আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ৪৫ হাজার ১৮ জন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আক্তারুজ্জামান বলেন, সুশৃঙ্খলভাবে পরীক্ষা হয়েছে। নতুন প্রশ্নপত্রে শিক্ষার্থীদের কোনো অভিযোগ নাই। এ সময় ডাকসু নিয়ে তিনি বলেন, গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

পরীক্ষার হলে মোবাইল ফোন বা টেলিযোগাযোগ করা যায় এরূপ কোনো ইলেক্ট্রনিক ডিভাইস/যন্ত্র সম্পূর্ণ নিষিদ্ধ। পরীক্ষা চলাকালে ভ্রাম্যমাণ আদালত দায়িত্ব পালন করবে।
সানবিডি/ঢাকা/এসএস